ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

আত্মহত্যা করলেন ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকা খায়রুন নাহার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২,  4:14 PM

news image

নাটোরের কলেজ ছাত্র মামুন (২২) কে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা খায়রুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের বিনিময়ে পরিসমাপ্তি ঘটলো। শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান রাত তিনটার দিকে তার স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে জানান, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী ছুটে গিয়ে তার ঘরে মরদেহ মেঝেতে সোয়ানো অবস্থায় দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।  পুলিশ ঘটনার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং পরে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তারা। ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ছাত্রকে বিয়ে করা খাইরুন নাহার এখন কেবলই ইতিহাস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম