ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন আমির

#

বিনোদন ডেস্ক

২৯ জুন, ২০২৫,  5:31 PM

news image

মুক্তি পেয়েছে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'খ্যাত আমির খানের ছবি 'সিতারে জমিন পর'। সুপারহিট তকমা না পেলেও বক্স অফিসে বলা যায় সফল এই ছবি। এরই মাঝেই জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন আমির।

সম্প্রতি ভাইরাল হয়েছে আমিরের পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এ কথা স্বীকার করেছেন অভিনেতা। তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য সুখের ছিল না। প্রতিদিন অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। 

কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারত্রন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে। ওই সাক্ষাৎকারে আমির বলেন, বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমাতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি একদিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম।

যদিও এরপর নিজের চেষ্টায় সেই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে কোনওদিন লুকোচুরি করেননি আমির। তাই দুই বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে ভালোই আছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম