ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৪,  6:52 PM

news image

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে অর্থ ছাড়ের অভাবে আপাতত বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, ‘আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই।’ এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  ইতালিয়ান-থাই কোম্পানির  শেয়ার  চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নিয়েছিলেন হাইকোর্ট।  বিচারপতি খিজির আহমেদ চৌধরীর একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। 

এলিভেটেড এক্সপ্রেসওয়ে

গত শনিবার চীনা কোম্পানির আইনজীবী  ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী বলেছিলেন, আদেশে আদালত বলেছেন, দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন। আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজীবুল আলম, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। থাই কোম্পানির আইনজীবী ইমতিয়াজ ফারুক বলেছিলেন, তারা কোম্পানির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন আপিলের বিষয়ে। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  ইতালিয়ান-থাই কোম্পানির  শেয়ার  চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম