ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজ রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  4:15 PM

news image

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি হতে চলেছেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট। এরই মধ্যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেছে জোর চর্চা। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সাঁওতালি শাড়ি পরেই নাকি তিনি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখবেন। বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তাঁর নিকট আত্মীয় সুকরি টুডু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। দ্রৌপদী মুর্মুর ভাইয়ের স্ত্রী সুকরি। দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডুও এরই মধ্যে দিল্লি পৌঁছে গেছেন। শুধু শাড়ি নয় দ্রৌপদীর আত্মীয়রা তাঁর জন্য বিশেষ মিষ্টি আরিসা পিঠাও নিয়ে গেছেন দিল্লিতে। তাঁদের ইচ্ছা- দ্রৌপদী মুর্মু তাঁদের আনা বিশেষ শাড়ি পরেই যেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দ্রৌপদীর জয়ে তাঁরা খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।  তাঁরা আরও জানিয়েছেন, দ্রৌপদীর এ জয় আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।  ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম