আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬, 10:49 AM
নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর, ২০২৬, 10:49 AM
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় আজ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই বা ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এ কাজের সুবিধার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।
ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে উল্লেখ করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।