ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ নায়করাজের জন্মদিন

#

বিনোদন প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  6:07 PM

news image

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। তবে দিনটি ঘিরে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন প্রয়াত রাজ্জাকের পরিবারের সদস্যরা। নায়করাজের ছোট ছেলে সম্রাট জানান, তার বাবার কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করবেন তারা। তিনি বলেন, ‘প্রতি বছর আব্বার জন্মদিনে পরিবারের পক্ষ থেকে অসহায়, এতিমদের খাওয়ানো হয়ে থাকে। এ ছাড়াও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন হয়ে থাকে। আব্বার মৃত্যুর পর থেকে একটি মাদ্রাসায় প্রতি মাসে তার নামে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে।

পাশাপাশি বিশেষ দিনগুলোয় খাবার ও পোশাক দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রের এই ক্রান্তিকালে আব্বাকে খুব মিস করি। সবার দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’ দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে রাজ্জাক চিরস্মরণীয় একটি নাম। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করে তিনি। ১৯৬৬ সালে ‘বেহুলা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর পর কয়েকশ' ছবিতে অভিনয় করে জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়। পেয়েছেন ‘নায়করাজ’ উপাধিসহ রাষ্ট্রীয় স্বীকৃতি, অসংখ্য পুরস্কার ও সন্মাননা। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন এ অভিনেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম