ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

আজ দেশব্যাপী বিজয় র‌্যালি করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৫,  5:14 PM

news image

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‌্যালির কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।” রাজধানীতে কেন্দ্রীয় র‌্যালিটি বিকেল ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এতে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম