ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  4:55 PM

news image

গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার লাইভ আইকিউএয়ার ডাটা অনুযায়ী, ৯তম অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আজকের বৈশ্বিক তালিকায় ১৭১ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫। আর ১৪২ স্কোর নিয়ে নেপালের রাজধানী রয়েছে তৃতীয় স্থানে। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম