ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

আজ করোনায় মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২১,  5:49 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। সোমবার (২৫ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে রোববার (২৪ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে দুজন রোগী মারা গেছেন। জানা গেছে, রামেক হাসপাতাল করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন। বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের সাতজন, নওগাঁর সাতজন, পাবনার পাঁচজন এবং কুষ্টিয়ার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন আটজন। এর আগে রোববার (২৪ অক্টোবর) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে মাত্র একজনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম