ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় বাসচালকের সহযোগী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  5:20 PM

news image

রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দেওয়ান পরিবহন নামে একটি বাসের চালকের সহযোগী বলে জানা গেছে। সোমবার (২০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পকেটে থাকা জন্মসনদ অনুযায়ী নিহত সানোয়ার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দেওয়ান পরিবহনের অন্য একটি বাসের চালকের সহযোগী জাহিদুল ইসলাম জানান, সকালে আজিমপুর থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় তিনি দেখেন সানোয়ার আহত অবস্থায় ফুটপাতের ওপর বসে আছেন। তখনও তিনি সামান্য কথা বলতে পারছিলেন। তখন তাকে রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। জাহিদুল আরও জানান, আহত অবস্থায় শুধু নিজের নামটুকু বলতে পেরেছিল সানোয়ার। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এএসআই মো. মাসুদ জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম