ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আজও মেট্রোরেলে চড়তে যাত্রীদের লম্বা লাইন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  4:34 PM

news image

রাজধানীতে উদ্বোধনের তৃতীয় দিনেও মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই দীর্ঘ লাইনে এসে দাঁড়ান যাত্রীরা। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। স্বপ্নের মেট্রোয় চড়তে আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস মোড় পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে মানুষ। জনসাধারণের জন্য বহুল প্রত্যাশিত মেট্রোরেল খুলে দেয়ার তৃতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেকে রাজধানীর বাইরে থেকে এসেও লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে যাত্রীদের লাইন। যাত্রীদের অনেকে জানান, স্বপ্নের মেট্রোরেলে ওঠার স্বপ্ন পূরণের জন্য তীব্র শীতকেও তোয়াক্কা না করে এসেছেন তারা। নিজের দেশের মেট্রোয় ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম