ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আজও গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  4:56 PM

news image

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস। এ ছাড়া যাত্রীর উপস্থিতিও নেই। বুধবার (১ নভেম্বর) ভোরে গাবত বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।এদিন ভোর থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। অভ্যন্তরীণ রুটের বাস পেতে যাত্রীদের খুব একটা সমস্যা হচ্ছে না। তবে গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। অধিকাংশ বাসের টিকিট কাউন্টার বন্ধ। এ ছাড়া যাত্রীর সংখ্যাও নেই বললেই চলে। এ বিষয়ে কমফোর্টলাইন কাউন্টারের ম্যানেজার ইউসুফ আহমেদ বলেন, সকাল থেকে বাস ছাড়ার জন্যই বসে আছি। কিন্তু একটা যাত্রীও আসছে না। ফলে দু-একটা কাউন্টার ছাড়া সব বাস বন্ধ আছে। অবরোধের কারণে যদি একটা বাস পুড়ে যায়, সেটা তো মালিকের অনেক বড় ক্ষতি। তাই কেউ রিস্ক নিতে চায় না। এদিকে ঢাকার বাইরে থেকে গাবতলী টার্মিনালে বাস প্রবেশের সংখ্যাও খুব সীমিত। কেবলমাত্র মানিকগঞ্জ-পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনকে চলাচল করতে দেখা গেছে। তবে অবরোধের পক্ষে গাবতলী এলাকায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে। বুধবার অবরোধের দ্বিতীয় দিন চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম