ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আঙুলের চোটে শেষ ওয়ানডেতে নেই সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  4:32 PM

news image

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার হাতের আঙুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় হাতে চোট পেয়েছিলেন। পরে এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে।  গতকাল রাত সাড়ে ১২টায় সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুতগতির ওই বলটি সরাসরি তার আঙুলে আঘাত হানে। তবে ওই চোট নিয়েও অবশ্য পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে। কিন্তু সাকিবের চোট যে গুরুতর, তা জানা গেল একদিন পরেই। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, ‘দ্বিতীয় ওয়ানডেতে একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান তর্জনীর উপরের দিকে চোট পান। শনিবার (১৩ মে) এক্স-রেতে তার তর্জনীর গোড়ায় চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সারতে সাধারণত প্রায় ৬ সপ্তাহ সময় লাগে। দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না।’ সাকিবের চোট সারতে ছয় সপ্তাহ সময় লাগলে, শঙ্কা থাকবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলা নিয়েও। সূচি চূড়ান্ত না হলেও জুনের মাঝামাঝিতে হওয়ার কথা রয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম