ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই: জয়ের পথে জোলি

#

বিনোদন ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  4:30 PM

news image

ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই চলছে হলিউডের সাবেক দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। এ লড়াইয়ে জয়ের পথে আছেন হলিউড সেনসেশন অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি। বাগানটিতে সাবেক ব্র্যাঞ্জেলিনা জুটির যৌথ মালিকানা ছিল। ২০০৮ সালে বাগানটি কিনেছিলেন জোলি ও পিট। ২০১৬ সালে বিচ্ছেদের পর জোলি ওই বাগানে নিজের অংশটুকু তৃতীয় পক্ষকে বিক্রি করে দেন। এরই জেরে আইনি লড়াইয়ে নামেন ব্র্যাড। তার দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক বিচারক পিট ও তার আইনজীবীকে বাগানের মালিকানা সংশ্লিষ্ট নথি দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বাগানের নথি আদালতে জমা দিতে অনিচ্ছুক পিট। এ পরিস্থিতিতে আদালতের নির্দেশকে জোলির জয় হিসেবেই দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম