ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  8:13 PM

news image

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার তাবলীগ জামায়াত বাংলাদেশ মাওলানা সাদ এর অনুসারীরা অনুমতি পেয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সা'দপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা'দ এর অনুসারী)-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মাওলানা জুবায়েরের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই তিনদিনব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। আগের দিন সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজেতেমায় খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম