ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  8:54 PM

news image

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় বৃহস্পতিবার (৩ আগস্ট) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পাশ, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম