ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আগামীকাল যান চালাচল স্বাভাবিক রাখবে মালিক সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  11:38 PM

news image

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির এ কর্মসূচির কারণে নাগরিকরা যেন দুর্ভোগে না পড়েন এ জন্য যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, যান চলাচল বন্ধ থাকলে নাগরিকদের দুর্ভোগ হয়। তাই, যান চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে, পরিস্থিতি ঘোলাটে হলে পরে করণীয় নির্ধারণ করা হবে। বিগত সময় বিএনপি সমাবেশের নামে বহু যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে। মানুষের জানমালের ক্ষতি করেছে। এমন ধ্বংসাত্মক কাজ আর না করার আহ্বান জানান তিনি। একই দিন (২৭ জুলাই) বিএনপির সঙ্গে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ ৩৬টি রাজনৈতিক দল ও জোট। অন্য দিকে, বিএনপি ও সমমনা দলগুলো বিশৃঙ্খল অবস্থা তৈরি করে নগরীকে অচল করে দিতে পারে এমন আশঙ্কা করছে আওয়ামী লীগ। তাই, বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করে দলের শক্তিমত্তা প্রদর্শন করতে চায় দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম