ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আগামীকাল থেকে স্বাস্থ্য বিভাগে আবারো চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  5:50 PM

news image

কোভিড-১৯ এর সংক্রমণ কমে আসায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক্স হাজিরা আবারো চালু করা হয়েছে। ২১ নভেম্বর থেকে এই হাজিরা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে বিষয়টি অবহিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বলা হয়, গত বছর কোভিড-১৯ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার কারণে সংক্রমণের মাত্রা হ্রাস করার লক্ষ্যে বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক্স হাজিরা দেওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে যে সকল বায়োমেট্রিক মেশিন বিকল হয়েছে, সেগুলো মেরামতের জন্যও বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম