ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

আইসোলেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  2:18 AM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে আইসোলেশনে রয়েছেন শিক্ষামন্ত্রী। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে স্বামীর করোনা পজিটিভ ফল আসার পরই দীপু মনি আইসোলেশনে চলে যান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এম এ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর (ড. তৌফিক নেওয়াজ) কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার (২৯ জানুয়ারি) রাতে করোনা পজিটিভ আসে। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে শনিবার রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন। তিনি আরও জানান, সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এখন আইসোলেশনে থাকায় সশরীরে অংশ না নিয়ে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম