ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আইপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন সাকিব-লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  9:28 PM

news image

চলতি মাসে দুবাইতে অনুষ্ঠিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়া লিগের (আইপিএল) নিলাম। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। তবে এবারের ড্রাফটে নাম দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ড্রাফট ঘোষণার আগেই সাকিব ও লিটনকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই টাইগার ক্রিকেটার নাম লেখাননি আইপিএলের ড্রাফটেও। আগের আসরে লিটন প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। সেই তিক্ত অভিজ্ঞতা মনে করেই হয়তো এবারের আইপিএল আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন!

আর সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে করতে পারেননি তিনি। আর তাই হয়তো আসন্ন আইপিএল থেকে গুটিয়ে নিয়েছেন টাইগার অধিনায়ক। 

সাকিব-লিটন না থাকলেও আইপিএলের ড্রাফটে আছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তারমধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজুর রহমানের। যাকে এবার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম