ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আইপিএলের আগেই ভারতে নতুন ক্রিকেট লিগ

#

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  4:56 PM

news image

২০২৪ সালে মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার আগেই নতুন একটি ক্রিকেট লিগ চালু হতে যাচ্ছে ভারতে। ২ থেকে ৯ মার্চ এই লিগ চলবে। মোট ছয়টি দল অংশ নেবে। এই লিগটি ক্রিকেটের হলেও খেলা হবে টেনিস বলে। টি১০ ফরম্যাটে ম্যাচ হবে। অর্থাৎ প্রতি দল ব্যাট করার জন্য ১০ ওভার পাবে। ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো হবে। নতুন এই লিগের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। আইপিএলের মতো এটিও ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতি দলে একজন ‘খ্যাতনামা মালিক’ থাকবেন। মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। সাপোর্ট স্টাফ থাকতে পারেন ৬ জন।  কিন্তু সব মিলিয়ে তাদের বেতন ১০ লাখ টাকার বেশি হবে না। দলের এক মেন্টরও থাকতে পারেন। তার বেতন ১৫ লক্ষ টাকার বেশি হবে না। প্রতিটি দলের হাতে ক্রিকেটারদের কেনার জন্য ১ কোটি টাকা করে থাকবে। একজন ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য ৩ লাখ টাকা। কোনো ঊর্ধ্বসীমা নেই। ২৪ ফেব্রুয়ারি নিলাম হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম