ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৪,  6:26 PM

news image

আদালতের আদেশ না মেনে কোটাবিরোধী আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১৫ জুলাই) সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এসব বলেন তিনি। কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। নেওয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে, ডানে বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিংসহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে। নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, মিছিল ঘিরে জঙ্গি আক্রমণের বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু দাহ্যসহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে তল্লাশি চালানোর কথা বলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম