ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে তালিকায় ফের শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:02 PM

news image

ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’। একইসঙ্গে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২২০। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া তালিকায় ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং। স্কোর ১৭৮ নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের আরেক শহর মুম্বাই। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম