ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অস্ত্র রাখার অনুমতি নিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

#

বিনোদন ডেস্ক

০৪ আগস্ট, ২০২২,  4:56 PM

news image

ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালেকে চলতি বছরের মে মাসে হত্যার পরপরই বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা বৃদ্ধি করেছে মুম্বাই পুলিশ। দেওয়া হয়েছে নিজের কাছে অস্ত্র রাখার অনুমতিও। নতুন করে হত্যার হুমকি পাওয়ার পর লাইফস্টাইলে পরিবর্তন এনেছেন বলিউড ভাইজান। চলাচল করছেন বিশেষ নিরাপত্তা নিয়ে। এসব কারণে এবারের ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেননি। নতুন খবর হচ্ছে, আরও সতর্কতার জন্য এক কোটি ৫০ লাখ রুপির বুলেটপ্রুফ নতুন গাড়ি কিনেছেন সালমান খান। সম্প্রতি বিমানবন্দরে নতুন টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে দেখা গেছে ভাইজানকে। সিধু মুসেওয়ালেকে হত্যার দায় স্বীকার করা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বলিউড ভাইজানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম