ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৩,  5:15 PM

news image

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়নে অজিদের বিপক্ষে টাইগারদের একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আজ টাইগাররা মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ফলে আগে ব্যাট করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার। অধিনায়ক সাকিব চোটের কারণে আগেই ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে। একাদশে দু'টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। আগের ম্যাচের অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম