ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাহি

#

বিনোদন ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  5:56 PM

news image

বাংলা চলচ্চিত্রের নিয়মিত অভিনেত্রী মাহিয়া মাহি। দুঃসময় যেন তার পিছুই ছাড়ছে না। প্রথমে অডিও ফাঁস এরপরই আবার অসুস্থতা। তবে এত কিছুর পরও যেন ভরসার ছায়া হয়ে পাশে আছেন স্বামী রকিব সরকার। অসুস্থ হয়ে মাহি বর্তমানে হাসপাতালে ভর্তি। তার হাতে ক্যানোলা লাগানো। তবে অসুস্থতার মাঝেও বেশ খুশি ও আনন্দ তার চোখে মুখে। কারণ সবসময় তার পাশে রয়েছেন স্বামী রকিব সরকার। 

সম্প্রতি মাহি তার ফেসবুক পেজে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, হাসপাতালের বেডের কাছেই নামাজরত অবস্থায় রকিব, মাহির সুস্থতার জন্য দোয়া করছেন। এছাড়াও নতুন বছরের শুভেছা জানাতে অসুস্থ মাহির কাছে ফুল নিয়ে এসেছেন রকিব। জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে রাকিবের প্রেম থেকে শুভ পরিণয়। বিয়ের আগে মাহির শুটিং সেটে গিয়ে বসে থাকতেন রাকিব। আবার মক্কার মরুভূমিতে তাদের রোমান্স করতে দেখা গেছে। বিশেষ করে যারা  মাহি ও রকিবের ফেসবুক যারা ফলো করেন তারা নিশ্চয় প্রতিনিয়তই এসব দেখতে পান। এদিকে কিছুদিন আগেও মাহি ও রকিব ওমরাহ্ পালন করে আসেন একসাথে। ২০১২ সালে জাজ মাল্টি মিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মাহিয়া মাহি। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে তাকে। ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘ড্রাইভার’ এ মোশাররফ করিম এর সাথে দেখা যাবে মাহিয়া মাহিকে। ইতোমধ্যে এই সিরিজের ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে। শিগগিরই মুক্তি পাবে এ ওয়েব সিরিজটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম