ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, জিতল ভারত

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৩,  8:08 PM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন দিনেই প্রথম টেস্ট জিতেছে ভারত। ব্যাটে, বলে ক্যারিবীয়দের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। ডমিনিকায় জিতে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। দুই ইনিংস মিলিয়ে একাই ১২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরা হয়েছেন অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি দাপটে মাত্র ১৫০ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অভিষেক টেস্ট খেলতে নামা যশস্বী একাই ওয়েস্ট ইন্ডিজের সেই রান টপকে যান। ৩৮৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৭১ রানে থামেন তিনি। রোহিত নিজে ১০৩ রান করেন। বিরাট করেন ৭৬ রান। জাদেজা ৩৭ রানে অপরাজিত থাকেন। তাদের দাপটে ৫ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের স্পিন ফাঁদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। গুটিয়ে যায় মাত্র ১৩০ রানেই। এতে ইনিংস ও ১৪১ রানের বিশাল জয় পায় ভারত।এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করেন অশ্বিন। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১২ উইকেট নিলেন কোনো স্পিনার। এছাড়া রবীন্দ্র জাদেজা দুই ইনিংস মিলে পাঁচ উইকেট নিয়েছেন। তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষিক্ত এই ক্রিকেটারের ১৭১ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম