ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অশোভন আচরণ করে নিষিদ্ধ রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:04 PM

news image

দর্শকদের সঙ্গে অশোভন আচরণ করায় নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অশালীন অঙ্গভঙ্গি করার দায়ে সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন আল নাসর তারকা। সেই সঙ্গে জরিমানাও করা হয়েছে পর্তুগিজ অধিনায়ককে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের (এসএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় দিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা গুনতে হচ্ছে সময়ের সেরা এই তারকাকে। এর মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর আল শাবাবকে ২০ হাজার রিয়াল। সৌদি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আল নাসর তারকার অপরাধ এতটাই গুরুতর যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই। যার অর্থ, আল নাসরের সামনের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম