ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার গুঞ্জন সামান্থার

#

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  4:48 PM

news image

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু যখন অভিনয় দিয়ে তার ভক্তদের মাতিয়ে রেখেছেন, ঠিক এমন সময় মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে— খুব শিগগির রাজনীতিতে যোগ দিচ্ছেন এ হার্টথ্রব নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, কিছু দিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামান্থা। তার রেশ না কাটতেই এখন রাজনীতি নিয়ে আলোচনায় তিনি। সর্বশেষ খুশি সিনেমায় অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তেলেগু এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে ওই রাজ্যের গরিব কৃষকদের পাশে দাঁড়াতেও দেখা গেছে সামান্থাকে। ওই রাজ্যের হাতে বোনা সুতির পোশাক ও শাড়ি প্রমোট করতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়া তেলেঙ্গানা সরকারের বিভিন্ন কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে সামান্থাকে।আর তাই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে মিডিয়ায়। এদিকে নায়িকা বিদেশ থেকে কেবলই বিরল রোগ মায়োসাইটিসের চিকিৎসা করে ভারতে ফিরেছেন। শারীরিক অবস্থা পুরোপুরি এখনো সুস্থ নয় তার। অভিনয় ক্যারিয়ারে তাকালে এখনো বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে দক্ষিণী এই স্টারের। অভিনয় ক্যারিয়ার, শারীরিক অসুস্থতা সামলিয়ে আবার রাজনীতিতে কীভাবে সময় দেবেন অভিনেত্রী, তা এখনো প্রশ্নবিদ্ধ। তাই নেটিজেন আর সামান্থা ভক্তরা মনে করছেন, সঠিক সময়েই জানা যাবে, কোন দিকে মন দেবেন লাস্যময়ী এ দক্ষিণী অভিনেত্রী?    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম