ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনয়ে হাতেখড়ি হতে না হতেই নালিশের বহর সুহানার!

#

বিনোদন ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৩,  6:05 PM

news image

আর দিন কয়েক পরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আগামী ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। সিরিজের জন্য স্কেটিং, ব্যালের মতো কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়েও যেতে হয়েছে সুহানাকে। শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় নাকি সেখানে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ। তাতেই নাকি নালিশের বহর বেড়ে গিয়েছিল সুহানার! সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন নৃত্য প্রশিক্ষক গণেশ হেগড়ে। তিনি বলেন, “সুহানা ও তার সহ-অভিনেতারা যখন ‘দি আর্চিজ’-এর জন্য স্কেটিংয়ের মহড়া দিচ্ছিলেন, তখন সেখানে এসেছিলেন শাহরুখ। তিনি চোখের সামনে ভাল কিছু দেখলেই খুব উৎসাহ দেন। আমরা যখন মহড়ার মাঝে বিরতি নিয়েছি, তখন তিনি এসে আমাকে বলেন- সুহানা নাকি তাকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না। তারপর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন-গণেশ কোনও দিন আমারও প্রশংসা করেননি, তোমার কী করে করবেন! আমি তখন বললাম- যদি আমি আগেই ওকে প্রশংসায় ভরিয়ে দিতাম, তাহলে ও যতটা খেটেছে গানের ভিডিওর জন্য, সেই পরিশ্রম ও আর করত না। তবে এটা ঠিক, সুহানা বাকিদের চেয়ে অনেক বেশি পরিণতভাবে শুট করেছে।” শুধু অভিনেত্রী হিসেবে নয়, একই সঙ্গে গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে সুহানার। ‘দি আর্চিজ’ সিরিজেরই একটি গান গেয়েছেন শাহরুখ-কন্যা। কয়েক দিন আগে সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় জানিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি। সুহানা লেখেন, “আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম