ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনেত্রী রিনা রহমান আর নেই

#

বিনোদন প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  5:17 PM

news image

দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।


অভিনেতা ও নির্মাতা অনুভব মাহবুব রিনা রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’তে অভিনয় করে যাচ্ছিলেন।


দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির জনপ্রিয় নাটক ‘সংশপ্তক’(১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪),‘ঘানি’(২০০৬) এবং বহুল দর্শকপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’। বহুমাত্রিক অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে স্থায়ী স্থান করে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম