ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনেত্রী মেহজাবীনকে মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি

#

১২ জানুয়ারি, ২০২৬,  6:09 PM

news image

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মুচলেকা নিয়ে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এ আদেশ দেন। ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী। শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম