ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনেত্রী আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

#

বিনোদন ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  7:53 PM

news image

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘কহোনা প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন ভোপালের আদালতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তা জামিনযোগ্য। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হাজির হতে হবে ভোপালের আদালতে। আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড। সংস্থাটির অভিযোগ, সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রযোজনা সংস্থার নামে ৩২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। পরে তা চেকের মাধ্যমে ফেরত দিয়েছেন। কিন্তু সেই চেক বাউন্স হয়ে যায়। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম