ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনেতা আবদুল্লাহ সাকী আর নেই

#

বিনোদন প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  8:46 PM

news image

অভিনয় দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা আবদুল্লাহ সাকি। অসংখ্য দর্শকের কাছে এখনও পরিচিত মুখ তিনি। বিশেষ করে ৯০ দশকের বাংলা সিনেমার ভক্তরা এখনও তাকে স্মরণে রেখেছেন। তবে গুণী এই অভিনতা আর বেঁচে নেই। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় তিনি নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানিসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ওমর সানি সমবেদনা জানান। তিনি লেখেন, ‘একটা দুঃসংবাদ পেলাম এখন আমার বিখ্যাত প্রেমগীত ছবির আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকি ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানাল। সাকি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।’ ইতোমধ্যেই তার আবদুল্লাহ সাকীর মৃত্যুর খবর জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। তার দীর্ঘ দিনের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন। কখন ও কোথায় সাকীর দাফন সম্পন্ন হবে, তা এখনও জানা যায় নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম