ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

#

বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  5:45 PM

news image

কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। ৫৭ বছর বয়সেই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি নিজ বাড়িতে মারা যান। জানা গেছে, গতকাল বুধবার একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা ছিলেন অভিষেক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, শতাব্দি রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৬৪ সালের ৩০ এপ্রিল । ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ‘পথভোলা’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু। তার অভিনীত সিনেমাগুলো হলো, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’ , ‘মায়ের আঁচল’, ‘আলো’,‘নীলাচলে কিরীটি’। বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দাতেও সমানভাবে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। সূত্র: আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম