ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অবশেষে হাসপাতাল ছাড়লেন আবু হেনা রনি

#

বিনোদন প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  9:20 PM

news image

এক মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। এ উপলক্ষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আবু হেনা রনি বলেন, সচেতনতার বিকল্প নেই। না পুড়লে বুঝতাম না, পোড়ার কত কষ্ট। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত। চিকিৎসক ও নার্সদের কাছ থেকে আমি সর্বোচ্চ সেবা পেয়েছি। এর আগে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হাসপাতালে বসে রনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ হওয়া অন্য ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম