ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অবশেষে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২৩,  5:30 PM

news image

ভারতীয় টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। এই জুটির পর্দার রসায়নে যেন মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে তাদের সেই রোমান্স পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, রূপ নিয়েছিল বাস্তবেও। একে অপরের প্রেমে পড়েন সুশান্ত-অঙ্কিতা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই জুটির প্রেমের সম্পর্ক। ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার ভালোবাসার সেই বন্ধন। প্রিয় জুটির বিচ্ছেদে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। হঠাৎ কি কারণে ভেঙে গেল সুশান্ত-অঙ্কিতার প্রেম? কিংবা বিচ্ছেদের জন্য কে দায়ী? এমন প্রশ্ন রহস্যের দানা বাঁধে ভক্ত-অনুরাগীদের মনে। অবশেষে সুশান্তের মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর রিয়েলিটি শো ‘বিগ বস-১৭’র ঘরে এসে তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। জানালেন তাদের সম্পর্ক ভাঙার তেমন কোনো কারণই ছিল না। অঙ্কিতা বলেন, এক রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কোনো বড় কারণ ছিল না। অন্তত তিনি এমন কিছু জানতেন না। শুধু একটি রাতের মধ্যে তার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। সেই সময় কেউ পাশে ছিল না। তিনি একা সব কিছু সামলেছেন। তবে সুশান্তকে কখনও কোনো কিছুর জন্য আটকাননি। এমনটাও জানিয়েছেন অঙ্কিতা। অভিনেত্রী জানান, সাফল্য পাওয়ার পর থেকেই সুশান্তের চারপাশের পরিবেশ-মানুষজন পালটাতে থাকে। অনেকে তাকে ভুল বোঝাতে থাকে। জানা গেছে, ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল জুটি বেঁধে অভিনয় করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। এই জুটির রিল লাইফের ভালোবাসার প্রভাব পড়েছিল রিয়েল লাইফেও। শুরু হয় সুশান্ত-অঙ্কিতার প্রেম। একসঙ্গে রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছিলেন দুজনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। এর কিছুদিন ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম