ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৩,  4:57 PM

news image

কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। যাত্রাবাড়ী, তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য। এদিন সকাল থেকে আকাশে মেঘলা ভাব ছিল। সূর্যের সেই চেনা রূপ দেখা যায়নি। এরপরই দেখা মেলে স্বস্তির বৃষ্টির। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, আজ দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত কয়েক দিনের তীব্র গরম আর লোডশেডিংয়ে নাকাল জনজীবন। এ অবস্থায় বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় ও দোয়া মোনাজাত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম