ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

অবশেষে পুলিশ ট্রেনিংয়ের জন্য ডাক পেলেন ‘ভূমিহীন’ সেই মিম

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  8:27 PM

news image

পুলিশ কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধাতালিকায় প্রথম হয়েছিলেন। কিন্তু তারপরও চাকরি হচ্ছিল না শুধু জমি না থাকা কারণে। খুলনার সেই মিম আক্তার অবশেষ চাকরির ট্রেনিংয়ের জন্য ডাকা পেলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মিকাইল প্রশিক্ষণে অংশগ্রহণের নোটিশপত্রটি মিমের হাতে তুলে দেন।  গত ১১ ডিসেম্বর খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে মিমকে জানিয়ে দেওয়া হয়েছিল,

পুলিশ ভেরিফিকেশনে স্থায়ী ঠিকানা না থাকায় মেধা তালিকায় প্রথম হলেও চাকরিটি তাকে দেওয়া সম্ভব হচ্ছে না। এমন খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিল মিমের পরিবার। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেলে অনেকে এগিয়ে আসেন। মিমকে ঘর দেওয়ার ঘোষণা দেয় প্রশাসন। মিম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ৩ নম্বর আবাসিক এলাকার ১ নম্বর রোডে ডাক্তার বাবর আলীর বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। বাবা মো. রবিউল ইসলাম খুলনার বয়রা ক্রস রোডে ছোট্ট একটি ভাড়াটে দোকান নিয়ে লেপতোশকের ব্যবসা করেন। দোকানটির নাম নিউ সততা বেডিং হাউজ। মিমের মা আছিয়া খাতুন একজন গৃহিনী। মিমরা ৪ বোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম