ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকায় পুলিশমন্ত্রী বরখাস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৫,  4:32 PM

news image

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশের পুলিশমন্ত্রী সেনজো ম্যাখুনুকে সাময়িক বরখাস্ত করেছেন। বিভিন্ন অপরাধী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তেরও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। ম্যাখুনুর অবর্তমানে আইনের অধ্যাপক ফিরোজ চাচালিয়াকে ভারপ্রাপ্ত পুলিশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে রামাফোসা বলেন, এসব অভিযোগের জরুরি এবং সামগ্রিক তদন্ত হওয়া প্রয়োজন। এ জন্য শিগগিরই একটি বিচারিক কমিশন গঠন করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ম্যাখুনুর বিরুদ্ধে কোয়াজুলু-নাতাল প্রদেশের পুলিশ কমিশনার নাহ্লানাহ্লা ম্যাখোয়ানাজির অভিযোগের পর রামাফোসা এই পদক্ষেপ নেন। রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) অন্যতম জ্যেষ্ঠ নেতা হচ্ছেন ম্যাখুনু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম