ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  7:18 PM

news image

বেতন বৃদ্ধির দাবিতে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। সোমবার (৩ জুলাই) সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, প্রাইভেট পোস্টগ্রাজুয়েশন ট্রেইনি ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বার বার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও, তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন সেটা থেকে প্রতীয়মান হয় যে তিনি আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ২০ হাজার টাকায় একজন ডাক্তার কীভাবে তার সংসার চালাতে পারে এটাই বিবেকবানদের কাছে প্রশ্ন। সমস্যা সমাধানে আলোচনার চেষ্টা করা হয়েছে। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছুই আমরা পাইনি। তাই আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হলো। শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় আমাদের কর্মসূচি শুরু হবে। এর আগে দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাদের দাবিগুলো হলো- মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম