ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা করবে এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  10:39 PM

news image

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের দেশের সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দফতর এবং সার্কেল অফিসকে সহায়তার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ। কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন, ঝামেলামুক্ত থাকুন। সকল ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দফতর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা প্রদান করা হচ্ছে। ভ্যাটদাতারা সংশ্লিষ্ট ভ্যাট অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এছাড়া অনলাইনে যথাযথ ভ্যাট জমা, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন ভ্যাটদাতারা। যা আধুনিক ও অটোমেটেড ভ্যাট ব্যবস্থা নির্মাণে সহায়তা করবে বলে জানিয়েছে এনবিআর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম