ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:50 PM

news image

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তানজিবা সাইফুল তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। রবিবার বিকেলে তানজিবা বাস থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তানজিবা পড়াশোনার পাশাপাশি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। মাহমুদুল হাসান নামের এক প্রতিবেশী জানান, তানজিবা সাইফুল তিশমা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সাথে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ওই শিক্ষার্থী বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনিগুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম