ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

অগ্নিকাণ্ডের আট দিন পরও নিখোঁজ পাথরঘাটার পপি

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২২,  5:05 PM

news image

‘একমাত্র মাইয়াডারে হারাইলাম। এহন ক্যামনে থাকমু। মাইয়াডার লাশটা পাইলেও কবরডা দেখতাম।’ এভাবে কথা বলছিলেন ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের আট দিন পরও নিখোঁজ থাকা পপির বাবা আফজাল হোসেন। নিখোঁজ ফজিলা আক্তার পপির বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে।

দুর্ঘটনার পর এমভি অভিযান-১০ লঞ্চসহ ঝালকাঠি ও বরগুনা সদর হাসপাতালের মর্গে এবং বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।  পপি ঢাকার সাভারে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। তার মেয়ে লামিয়া (১৩) নানা-নানির সঙ্গে পাথরঘাটায় থাকে। মেয়েকে নিতে গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাথরঘাটায় অভিযান-১০ লঞ্চে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, বর্তমানে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পাথরঘাটায় চার জনের মরদেহ দাফন করা হয়েছে। পপিসহ এখনো নিখোঁজ রয়েছে অনেক। পুড়ে যাওয়া লাশের ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়ার পর পপির বিষয়টি জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম