ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

#

বিনোদন প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  10:10 PM

news image

জনপ্রিয় অভিনেতা তুষার খানের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তুষার খানকে ভর্তি করা হয়। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে জানান, ‘৬-৭ দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। উনার সঙ্গে একদিন আগে আমার ফোনে কথা হয়, তখন তার খুব কাশি হচ্ছিল। কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হন,

এখন সেটা ফুসফুসে সংক্রমিত হয়েছে। তুষার ভাইকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। সবার কাছে উনার জন্য দোয়া চাইছি। চলচ্চিত্র, মঞ্চ, এবং টিভি নাটক- তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তুষার খান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর। তুষার খানের আসল নাম আশিকুল ইসলাম খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম