ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

অক্টোবরে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  8:04 PM

news image

রাজধানী ঢাকার মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি চলতি অক্টোবর থেকেই চালু হতে পারে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ বুধবার (২ অক্টোবর) ডিএমটিসিএলসূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় মিরপুর-১০ স্টেশনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্টেশনটির কন্ট্রোলরুম, ডিসপ্লে, ক্যামেরা টিভিএম, প্যাসেঞ্জার গেটসহ প্রায় সব যন্ত্রপাতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব যন্ত্রপাতির সিস্টেম ও ডিজাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের নিজস্ব। ফলে অন্য কোম্পানির কাছে এসব কিনতে পাওয়া যায় না। তাই যেসব স্টেশনে অপেক্ষাকৃত কম যাত্রীর চাপ আছে সেসব স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে সমন্বয় করে মিরপুর-১০ স্টেশন চালু করা হবে। সেই সঙ্গে ট্রেনিং সেন্টার থেকেই আপাতত কিছু যন্ত্রাংশ আনা হবে। এতে আপাতত খরচও কম হচ্ছে আবার যাত্রীরাও দ্রুত স্টেশনের সেবা পাবে। এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘সড়ক উপদেষ্টার নির্দেশনা রয়েছে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত চালুর। এখন স্টেশনের কাজ চলছে। দ্রুতই সেটা চালু করে দেয়া হবে যাতে যাত্রীরা অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারেন। এই স্টেশনটিও কম খরচে চালু করার চেষ্টা করা হচ্ছে।’ প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। এরপর গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম