ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

‘২৭ দফা রূপরেখা’ বিএনপির স্ট্যান্টবাজি : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  6:30 PM

news image

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে দলটির স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আ.লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারা রাষ্ট্র মেরামত করবে কীভাবে? ২৭ দফা বিএনপির স্ট্যান্টবাজি। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে উন্নয়ন সাধন করেছেন বলেও জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি ভোট চুরি এবং নির্বাচন জালিয়াতি করেছে। প্রহসন মার্কা নির্বাচন করেছে তারা। কোথাও কোথাও ১০৩ শতাংশ ইয়েস ভোট পড়েছে। এসব ইতিহাস নতুন কিছু না। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের হাতে রক্তের দাগ। খুনিদের পুরস্কৃত করেছে। সাংবাদিকদের রক্তের দাগও তাদের হাতে। তারা ধ্বংস করছে, রাষ্ট্র মেরামত করবে কীভাবে? এটা একটা স্ট্যান্টবাজি। এর আগে, সোমবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৭ দফা রূপরেখা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ রূপরেখায় স্থান পেয়েছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদে কেউ দুই মেয়াদের বেশি না থাকা, সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ বেশকিছু বিষয়। যা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বলে উল্লেখ করেছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম