ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

‘সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে’: ইসি রাশেদা

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  8:17 PM

news image

সমালোচনা এড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। রোববার (২০ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে একথা জানান তিনি। রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু ভোটের জন্য নতুন নতুন পথ খুঁজছে নির্বাচন কমিশন। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। তিনি বলেন, ২০১৮ সালে রাতে ভোট হয়েছে, এই সমালোচনা এড়াতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বড় দুর্যোগ না হলে সময়মত ভোট হবে। আর তাতে বিএনপি অংশ নেবে বলেও আশা করছি। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপে নেই কমিশন। নির্বাচন করতে যা যা দরকার তার সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে অক্টোবরে। এবার অন্তত ১৩ লাখ লোক দরকার হবে। শুরুতে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম