ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

‘সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত’

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  10:04 PM

news image

সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বরাবরই মুক্তগণমাধ্যমে বিশ্বাস করে বিএনপি। অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়াকে বিএনপি কখনও সমর্থন করবে না। রোববার (৪ মে) বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সম্পাক পরিষদের এই আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা। তারা গনমাধ্যম থেকে ফ্যাসিবাদ বের করতে স্পষ্ট রুপরেখা প্রয়োজন বলে মতে দেন বক্তারা। নতুন বন্দোবস্ত বাস্তবায়নের দীর্ঘসূত্রিতায় পুরোনো কায়দাকেই প্রতিষ্ঠাত হওয়ার শংকাও জানান তারা। গনমাধ্যমের স্বাধীনতা থাকলেও একটা নীতি থাকা জরুরি বলেন নাগরিক ঐক্যের সভাপতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ধোয়া তুলশি পাতা না হলেও দেশে গনমাধ্যমের স্বাধীনতায় এই দলটিই সবেচেয় বেশি কাজ করেছে। ৭৫ এ গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াসহ দেশের প্রায় সকল ক্ষেত্রে সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে দাবি করে দলটিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের চেষ্টার সমালোনা করেন বিএনপি মহাসচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হরনের চেষ্টার প্রবনতা শংকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম