ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  5:15 PM

news image

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) দেশে অবতনর করছেন। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে পূর্বাচলে সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত রাজধানী। এছাড়া ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- এমন নানান স্লোগানেও মেতে উঠেছেন নেতাকর্মীরা। স্লোগানের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম